The Mahabharat Secret by JESSY MERRY QUIYA | সন ২৪৪ খ্রিস্টপূর্বাব্দ। ভারতের মহান সম্রাট অশোকের মন্ত্রী সুরসেন জঙ্গলের মাঝে একটি গুহা আবিষ্কার করেছেন। সম্রাট অশোক সেই গুহা পরিদর্শন করে স্তব্ধ হয়ে গেলেন। এমন কিছু আছে সেই গুহায় যা পৃথিবীর মানুষ জানতে পারলে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। এই গোপন জিনিসের কথাই বলা হয়েছে মহাভারতে।
কিন্তু এটা জনসম্মুখে ফাস করা যাবে না। রাজ্যের ৯ জন বাছাইকৃত ব্যাক্তিকে নিয়ে সম্রাট অশোক গঠন করলেন "গুপ্ত ৯"। এই গুপ্ত ৯ গুহার ভিতরে থাকা গোপন জিনিসকে চিরতরে লুকিয়ে ফেলবে পৃথিবীর মানুষের কাছ থেকে। সেই সাথে মহাভারত থেকেও বিলিন করে দিলেন সেই বিশেষ অংশটুকু যার মাধ্যমে এই গুহার গোপনীয়তা জানা যেতে পারে।

Book Author : CHRISTOPHER C. DOYALE

Translator: Jessy Merry Quiya And Masum Ahammed Adi

The Mahabharat Secret by JESSY MERRY QUIYA | Book Font

mahavarat secret, christopher c. doyel, jessy merry quiya, bangla anubad , book,


The Mahabharat Secret by JESSY MERRY QUIYA | Book Info

 নামঃ দ্য মহাভারত সিক্রেট
আনুবাদঃ জেসি মেরি কুইয়া
প্রকাশনাঃ রোদেলা প্রকাশনী 
পৃষ্ঠাঃ ৩২০


সম্রাট অশোকের ২৩০০ বছর পরে ভারতে খুন হলেন একজন অবসরপ্রাপ্ত নিউক্লিয়ার বিজ্ঞানী বিক্রম সিং। মৃত্যুর আগ মুহুর্তে ভাতিজাকে কিছু ধাধা সম্বলিত ই-মেইল পাঠালেন তিনি। চাচার মৃত্যুর পরে ভাতিজা বিজয় সিং ই-মেইলের ধাধার রহস্য উৎঘাটনের নামলো। সাথে বন্ধু কলিন, চাচার বন্ধু ড. শুকলা ও তার মেয়ে রাধা এবং ইতিহাসবিদ হোয়াইট গ্রেগ। ধাধার রহস্য খুজতে গিয়ে জানতে পারলো গুপ্ত ৯ এর কথা। গুপ্ত ৯ এর রেখে যাওয়া ধাধা, মহাভারত আর বিক্রম সিংএর ই-মেইলের পথ ধরে ২৩০০ বছর পুরোনো রহস্যের পিছনে ছুটলো ওরা। কিন্তু কাজটা এত সহজ হলো না। পদে পদে বাধা দিচ্ছে সন্ত্রাসী সংগঠন এলইটি। অদ্ভুত সব অস্ত্র নিয়ে হামলা করছে ব্যাংক। বারবার ভাগ্যের জোরে মৃত্যুর হাত থেকে বেচে আসলেও কতক্ষণ ওরা লড়তে পারবে একটা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে? এর পিছনে আবার লেগেছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরো। বিজয়রা কি পারবে এই একের পর এক ধাধা সমাধান করে রহস্যের কিনারে পৌছাতে?