Vallagena by Ayman_Sadiq and Antik_Mahmud |কোনােকিছু চাওয়া না চাওয়ার কনফিউশন থেকেই ভাল্লাগেনা'র উৎপত্তি। বইটিতে রয়েছে ভাল্লাগেনা কে বৃদ্ধাঙ্গুলি দেখানাের কিছু কার্যকরী আইডিয়া। দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা থেকে নিজেকে বাঁচাতে আমরা নিত্য নতুন অজুহাত দাড় করাই । বইটির উদ্দেশ্য সেসব ভুল-ত্রুটির জন্য নিজের মধ্যে অপরাধবােধ তৈরী করা এবং সেগুলাে পরিহার করে জীবন বদলে দেওয়া। বইটির কমিক, কাটুন আর লিখন কৌশল এতটাই চিত্তাকর্ষক ছিলাে যে প্রথম বসাতেই বইটা শেষ করে ফেলতাম যদি না আয়মান ভাই শুরুতেই অনুভূতি শেষ হওয়ার ভয় না দেখাতেন। © অন্যান্য আত্মউন্নয়ন মূলক বইগুলাে থেকে এই বইটার মূল পার্থক্য হলাে । প্রতিটি আলাদা আলাদা অনুভূতি কমিকের মাধ্যমে তুলে ধরে বিশ্লেষণ করা হয়েছে, যাতে ছিলাে নতুনত্বের ছােয়া। আর কাটুনগুলাে রসাত্মকভাবে ফুটিয়ে তােলা হলেও তা আমাদের ফাঁকিবাজিপ্রিয় মনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যথেষ্ট ছিলাে। দৈনন্দিন জীবনে আমরা যেমন কিছু হতে না হতেই "ভাল্লাগে না", "লােকে কি বলবে", "আমার কি দোষ। "তাে কি হইছে", "টাকা ছাড়া সম্ভব না", “পারব না। বলে ফেলে রাখি সেগুলাের সমাধানকে সহজতরভাবে এবং বাস্তব অভিজ্ঞতার আলােকে তুলে ধরা হয়েছে বইটিতে। আয়মন ভাই। অস্তিক ভাইয়ের সাথে মাঝে মাঝে আরিফ আর হােসাইন, টেন মিনিট ফুলের সাকিব বিন রশীদ ভাইও চলে এসেছে তাদের। অভাতা শেয়ার করতে। যারা দিনে একবার করে হলেও বলে ফেলে লাগে না ভালো না লাগতে লাগতেও ভালগৈ না বইটি।

পনের জমাই আশা করি বইটি আসলে ভালাে না লাগা, ভালো লাগায় পরিণত হয়ে যাবে।

Vallagena by Ayman_Sadiq and Antik_Mahmud | Book Font

Vallagena book pdf, Ayman sadiq all book, insprition book,


Vallagena by Ayman_Sadiq and Antik_Mahmud | Book Info 

নামঃ ভাল্লাগেনা
লেখকঃ আয়মান সাদিক
পৃষ্ঠা: ১৪১



লেখক সম্পর্কিত ঃ

বিখ্যাত অনলাইন ব্যক্তিত্ব ও শিক্ষা উদ্যোক্তা আয়মান সাদিক বাংলাদেশের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার এক অন্য নাম। তিনি শুধু অনলাইন কন্টেন্ট তৈরির মাধ্যমেই এদেশের তরুণ সমাজের কাছে পৌঁছেছেন তা নয়, তাদের জন্য লিখেছেন বই ও আয়োজন করেছেন অগুণতি সেমিনার ও কর্মশালার, যেগুলো আলোকবর্তিকা হিসেবে নানাভাবে সাহায্য করেছে তাদের। বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল তায়েব ও গৃহিণী শারমিন আক্তার দম্পতির ঘরে ১৯৯২ সালের ২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আয়মান সাদিক। চট্টগ্রামের ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজ থেকে তিনি মাধ্যমিক এবং ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেন। আইবিএ-তে পড়াশোনা চলাকালে তিনি ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন শিক্ষাভিত্তিক অনলাইন প্লাটফর্ম 'টেন মিনিট স্কুল'। এই প্লাটফর্মের সাহায্যে বিভিন্ন একাডেমিক ও অন্যান্য বিষয়ের উপর তথ্য ও লেকচার সমৃদ্ধ ভিডিও তৈরি করে বিনামূল্যে মানুষের কাছে পৌঁছে দেয়া হয় এবং এভাবে শিক্ষাকে সহজলভ্য করে তুলতে বিশাল অবদান রেখেছেন আয়মান সাদিক। আয়মান সাদিক এর বইগুলোও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। টেন মিনিট স্কুলের ব্যাপক সাফল্যের ফলে আয়মান সাদিক এর বই সমূহ পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। আয়মান সাদিক এর বই সমগ্র এর মধ্যে উল্লেখযোগ্য হলো 'স্টুডেন্ট হ্যাকস', 'ভাল্লাগে না, 'নেভার স্টপ লার্নিং' ইত্যাদি। একজন সফল তরুণ উদ্যোক্তা হিসেবে তিনি 'কুইন্স ইয়াং লিডার এওয়ার্ড', 'ইয়ুথ এওয়ার্ড', 'ডিওয়াইডিএফ ইয়ুথ আইকন পুরস্কার' ইত্যাদি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।